1. admin@dailyjanaterdesh.com : admin :
  2. mdkamrul.hasan2@icioud.com : Kamrul Hasan : Kamrul Hasan
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের রাষ্ট্রদূতের বৈঠক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দৈনিক জনতার দেশ ডেস্ক :পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকারে অংশ নেওয়া কূটনীতিকরা হলেন-বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 (জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
All rights reserved © 2015 daily Janater Desh