1. admin@dailyjanaterdesh.com : admin :
  2. mdkamrul.hasan2@icioud.com : Kamrul Hasan : Kamrul Hasan
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

যশোরে চলন্ত কাভার্ডভ্যানে ককটেল নিক্ষেপ, চালক দগ্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দৈনিক জনতার দেশ ডেস্ক :যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ডভ্যানে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে রাজিব (৪৫) নামে এক চালক দগ্ধ হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে যশোর সদর উপজেলার বাউলিয়া ও হামিদপুরের মধ্যবর্তী নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ চালক রাজিবের ভাষ্য, ৪ থেকে ৫ জনের বেশি দুর্বৃত্ত সড়কের পাশে একটি কলাবাগানের ভেতর থেকে তাদের চলন্ত ভ্যান লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

এতে গাড়িতে আগুন ধরে যায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭ নম্বরের ভ্যানটি যশোরের দিকে আসছিল। এ সময় গাড়িতে থাকা চালক রাজিব দগ্ধ হন।

রাজিবের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার তৃপ্তিপুর গ্রামে। আগুনে তার শরীরের কিছু অংশের চামড়া পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পরনের কাপড়ও। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গাড়িতে থাকা অপর চালক হৃদয় (৪০) অক্ষত রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। যশোর-নড়াইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি পুলিশ কন্ট্রোল রুমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 (জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
All rights reserved © 2015 daily Janater Desh