1. admin@dailyjanaterdesh.com : admin :
  2. mdkamrul.hasan2@icioud.com : Kamrul Hasan : Kamrul Hasan
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শাবিতে ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রমাণ পেলে চাকরি যাবে: উপাচার্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দৈনিক জনতার দেশ ডেস্ক :বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার সঙ্গে কারও সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পেলে এক মুহূর্তও দেরি করব না। সিন্ডিকেটে তুলে প্রয়োজনীয় প্রক্রিয়ায় তার চাকরিচ্যুতির ব্যবস্থা করব’-বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সারা দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বিশেষ করে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ রক্ত দিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশ কোনোভাবেই নৈরাজ্য ও অস্থিতিশীলতার কাছে জিম্মি হতে পারে না। শাবিপ্রবি পরিবার যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘উপাচার্য হিসেবে স্পষ্টভাবে বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার সঙ্গে কারও সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পেলে এক মুহূর্তও দেরি করব না। বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করে প্রয়োজনীয় প্রক্রিয়ায় তার চাকরিচ্যুতির ব্যবস্থা করব।’

মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, “আওয়ামী লীগের অতীত ইতিহাস দেখুন। ২০০৪ ও ১৯৯৬ সালে এরা অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছিল। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আমরা যেখানেই সন্ত্রাস দেখব, সেখানেই প্রতিহত করব ও ঝাঁপিয়ে পড়ব।”

গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দিন বলেন, ‘কেউ দেশে ফিরতে চাইলে আইন-আদালতের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তা না করে অকারণে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত। আগামী পাঁচ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সমর্থন পেলে যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারে। বাংলাদেশ কোনো একনায়কতন্ত্র বা রাজতন্ত্রের দেশ নয়; এটি একটি গণতান্ত্রিক দেশ। আমরা সাধারণ মানুষ শুধু শান্তি ও স্থিতিশীলতা চাই।’

সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ভৌতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ কবির চৌধুরী, প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

এছাড়া কর্মসূচিতে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আ ফ ম জাকারিয়া ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

 (জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
All rights reserved © 2015 daily Janater Desh