দৈনিক জনতার দেশ ডেস্ক :আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেটের ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণ করার নির্দেশনা দিয়ে বরাদ্দ করা বাসায় বসবাসের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা/ফ্লাটে সাবলেট/ভাড়া বন্ধকরণ’ বিষয়ক এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, সরকারি আবাসন পরিদপ্তর গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তরের অধীন বাসা/ফ্লাটে সাবলেট/ভাড়া বন্ধকরণ বিষয়ক গণবিজ্ঞপ্তি এবং মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির ৯ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা/ফ্ল্যাটের বরাদ্দ প্রাপক তার নামে বরাদ্দকৃত বাসা/ফ্ল্যাটের সম্পূর্ণ বা আংশিক (এক বা একাধিক রুমসহ) কোনোভাবেই সাবলেট/ভাড়া প্রদান করতে পারবেন না।
যারা ইতোমধ্যে সাবলেট/ভাড়া প্রদান করেছেন, তাদেরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেট/ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণ করে যথানিয়মে বরাদ্দকৃত বাসায় অবস্থান/বসবাস করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
নির্দেশনায় আরও বলা হয়, উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো বাসায় সাবলেট/ভাড়া পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দ প্রাপকের বরাদ্দ বাতিলসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন